সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মরহুম কদ্দুস মাস্টার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ২শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) উপজেলার কালিদাস বাজারে সকাল ১১টায় জনপ্রতি দেড় কেজি চিনি, ১ কেজি ছোলা ও ১ কেজি করে খেজুর বিতরণ করা হয়।
ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ¦ আব্দুল হাই এর সভাপতিত্বে উপহার সামগ্রীর তুলে দেবার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, ফারুক আল মামুন, হুমায়ুন কবিরসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও ওয়েলফেয়ারে ট্রাস্টের সদস্যবৃন্দ।
ট্রাস্টের সভাপতি আবদুল হাই বলেন, কদ্দুস মাস্টার ছিলেন একজন আলোকিত মানুষ। মানবিক সংগঠন হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল উদ্দেশ্য। এছাড়াও ট্রাস্টের উদ্যোগে নিজস্ব এম্বুলেন্সে বিনাখরচে অসহায় রোগীদের টাঙ্গাইল ও ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।
এসএস/রানা