সখীপুর প্রতিনিধি
বোয়ালী মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরিতে বই প্রদান করলেন কবি শাহআলম সানি। গতকাল বিকেল চার ঘটিকায় বোয়ালী মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরিতে নিজের লেখা কবিতার বই,ভালোবাসার আত্মসমর্পণ ‘সহ বিভিন্ন লেখকের অর্ধ শতাধিক বই প্রদান করলেন কবি শাহআলম সানি।
উক্ত বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালী ডিগ্রী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক শফিকুল ইসলাম শফি,হাতিয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক গীতিকার আতিকুর রহমান তাহের, বোয়ালী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আলা উদ্দিন, তরুণ কবি শাহাদত হোসেন, কাওছার মিয়া,সাইফুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসএস/রানা