সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ২৬ হাজার ১৯৩টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এ উপলক্ষ্যে টাঙ্গাইলের সখীপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রোববার (০৯ জানুয়ারি) বিকেল ৩ টায় সখীপুর উপজেলা জাতিয়করণকৃত শিক্ষক সমিতির আয়োজনে, সমিতির নিজস্ব কার্যালয়ে ‘জাতিয়করণকৃত দিবস’ উপলক্ষে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা জাতিয়করণকৃত শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন দুলাল এতে সভাপতিত্ব করেন। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা জাতিয়করণকৃত শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ শতাধিক শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এসএস/জুয়েল