নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সখীপুর শাখার (একাংশ) কমিটি গঠন করা হয়েছে। আজ বুুুধবার (১৮ আগস্ট) সকাল ১০টায় সখীপুর প্রেসক্লাবে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ করে। উপজেলা শাখা শামীম আল মামুনকে সভাপতি মো. আবুল কাশেম মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। গত ৩০ জুলাই কেন্দ্রীয় কমিটি এ কমিটি অনুমোদন দিয়েছে।
এ সময় বক্তব্য রাখেন নতুন কমিটির সভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মিয়া, নির্বাহী সভাপতি জাহাঙ্গীর আলম প্রমি, সহ-সভাপতি আফরোজা সুলতানা, মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
এসএস/জুয়েল