জুয়েল রানা
টাঙ্গাইলের সখীপুরে যৌতুক লোভী স্বামী স্কুল শিক্ষক মিজানুর রহমানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। মঙ্গলবার (১৫ জুন) পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে সকাল সাড়ে দশটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত মিজানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সিকদার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহ মিয়া, নির্যাতিতা রুমির বাবা বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ প্রমুখ বক্তব্য দেন। এ ঘটনায় স্কুল পরিচালনা কমিটি ওই স্কুল শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে।

প্রসঙ্গত: ২০১৩ সালের মিজানুর রহমানের সঙ্গে উপজেলার দাড়িয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মেয়ে রুমির আক্তরের বিয়ে হয়। বিয়ের পর থেকে একেক সময় একেক বাহানায় যৌতুক দাবি করতো। বিগত সময়ে শুশুর স্বামীর আবদার পুরণ করলেও গত চার মাস ধরে আরও দুই লাখ টাকা দাবি করে স্ত্রী রুমিকে নির্যাতন করে আসছিলেন মিজানুর। না দেওয়ায় কিছুদিন আগে মিজানুর তাঁর স্ত্রীকে তালাক দেন। এরপর ৯ জুন বুধবার সখীপুর থানায় রুমি আক্তার বাদী হয়ে স্বামী মিজানুর রহমানকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।পুলিশ মামলার তিন ঘন্টার মধ্যে আসামি মিজানুর রহমানকে গ্রেফতার ও আসামিসহ টাঙ্গাইল আদালতে অভিযোগপত্র জমা দেন।
এসএস/রানা