নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুর থেকে ছিনতাই হওয়া ৪০টি শূকর মৌলভীবাজারের কোলাউড়া এলাকার ডাস্টবিন থেকে উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। শনিবার (১৭ জুলাই) ভোরে সখীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪০টি শূকর উদ্ধার করে। এ ঘটনায় জড়িত আকবর হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার কোয়ারপুর গ্রামে।
সখীপুর থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন জানান, ১০ জুলাই রাতে সখীপুর উপজেলার আন্দি এলাকা থেকে ৫১টি শূকর দস্যুতা হয়। এ সময় শূকরের চার রাখালকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখা হয়। ১৫ জুলাই শূকরের মালিক ঘাটাইল উপজেলার চৌরাসা অন্ডকোষ গ্রামের বাসিন্দা পরেশ চন্দ্র বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। ওই রাতেই আকবর হোসেনকে গ্রেপ্তার করে ১৬ জুলাই সকালে আদালতে পাঠানো হয়। আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করলে ১৬ জুলাই রাতেই আকবরকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে মৌলভীবাজারের কোলাউড়া পৌর এলাকা থেকে শনিবার ভোরে ওই ৪০টি শূকর উদ্ধার করা হয়।
এসএস/জুয়েল