নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবতার উপহার হিসেবে “অক্সিজেন জেনারেটর” দিয়েছেন আইএসবি ফাউন্ডেশন। সাধারণত করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে এ অক্সিজেন জেনারেটর ব্যবহার করা হয়।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. আবদুস সোবহানের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অন্যানেদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালট্যান্ট ডা. শাহীন আলম, আরএমও ডা. নাজমুল হাসান মাসুদ খান, ডা. মঞ্জুরুল ইসলাম, ডা. ফারদীন রোবায়েৎ, ডা. আজিম উদ্দিন আশিক, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, এসএসিএমও মো. ফরিদ হোসাইন, ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব, ডা. সাকের আহমেদ, ডা. মুশফিকুর রহমান প্রিতম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাইমুল হাসান লিটন, সাংবাদিক সিরাজুস সালেকীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আবদুস সোবহান বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতায় সারাদেশে বিপর্যয়। করোনা রোগীর সাধারণ চিকিৎসার পাশাপাশি অক্সিজেন প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ। কারণ অক্সিজেনের সংকট হয়। এ সময়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবতার উপহার “অক্সিজেন জেনারেটর” পৌঁছে দিয়েছেন আইএসবি ফাউন্ডেশন। এখন থেকে করোনা রোগীদের অক্সিজেনের পর্যাপ্ত সাপোর্ট দিতে পারবো আশা করি।
এসএস/জুয়েল