নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫৩১ জনের নমুনা পরীক্ষ করে ২০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৩৪ জন। করোনায় মারা গেছেন মোট ১৬৪ জন।