জুয়েল রানা
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম।
রবিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় এ কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম। এ সময় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শিকদার, সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, জেলা পরিষদের সদস্য আনোয়ার তালুকদার, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা হাবীব, প্রধান শিক্ষক তুলা মিয়া প্রমুখ।
এছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়া বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রানালয়ের ৬৫ লাখ টাকা বরাদ্ধে দোতলা বিশিষ্ট এ ভবনটি নির্মিত হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও হ্নদয়ে লালনের জন্য এই মুক্তিযুদ্ধ যাদুঘর স্থাপনের উদ্দেশ্য।
এসএস/রানা