নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে ‘গুড নেইবারস বাংলাদেশ’, সখীপুর সিডিপি’র উদ্যোগে সহযোগী বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কালিয়ান পাড়া সিডিপি প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিশেষ করে ইংরেজি শিক্ষার গুরুত্ব বিবেচনা করে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ১৩টি বিদ্যালয়ের ২৭ জন শিক্ষককে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে ছিলেন কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জোসনা আক্তার।
সিডিপি ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান আনাম, প্রাথমিক শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, সিনিয়র প্রোগ্রামার ঝর্ণা খাতুন প্রমুখ।
এসএস/জুয়েল