সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে শিক্ষা ক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মোখতার ফোয়ারা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে।
মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির সভাপতি সোহাইল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সম্পাদক ইউনুস আহমেদ,
যুগ্ম সম্পাদক মওলানা সাইফুল ইসলাম , মুফতি ইসমাইল হোসেন, মুফতি মোসতাক আহমেদসহ প্রমুখ।
এ ছাড়াও মানববন্ধনে উপজেলা কমিটির দপ্তর সম্পাদক আজিজুল ইসলামসহ ইসলামি ছাত্র আন্দোলন টাংগাইল জেলা ও সখীপুর উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তরা বলেন, শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা অংকন করা হচ্ছে। পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মুসলিম শাসকদের বিরুদ্ধে ভুল তথ্য দেয়া হয়েছে । ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির বইয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার করে যে বই ছাপা হয়েছে তা কোনো মুসলমানের সন্তান পড়তে পারেনা। নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে তথ্য বিকৃত, চুরি করা তথ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত তথ্যসহ ভুলে ভরা বই। বিতর্কিত এই পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষার্থীদের পাঠদান উপযোগী পাঠ্যক্রম তৈরি করতে যোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
এসএস/জুয়েল