নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে সখীপুর উপজেলার নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধেয় অতিথি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম। এছাড়াও টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান গাউছ, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আনোয়ার হোসেন, ডা. জাকিয়া জ্যোতি, মাসুদ রানা প্রমুখ।
এসএস/জুয়েল