সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ে নিরোধ, মাদকসেবন নিয়ন্ত্রণ, ইভটিজিং বন্ধে সভা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১ টায় যাদবপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে সামাজিক-সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, ইউপি সদস্য বছির উদ্দিন, ইউপি সদস্য আলতাব হোসেন, মহিলা সদস্য জমেলা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন প্রমুখ। বক্তারা সর্বস্তরের মানুষকে সচেতনতার মাধ্যমে এসব সামাজিক ব্যধি দূর করা সম্ভব বলে গুরুত্ব দেন।
এসএস/জুয়েল