নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে ভাতিজার দায়ের কোপে চাচা ফালু মিয়া (৫৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাতীবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড হয়েে ছ বলে জানিয়েছেন পুলিশ। নিহত ফালু মিয়া ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
হামলায় ফালু মিয়ার স্ত্রী ও ছেলেসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ফালু মিয়ার স্ত্রী আজীরন(৫০), ছেলে রিপন মিয়া(২৫), ফালু মিয়ার আত্মীয় (বেয়াই) মোংলা (৫০) ও তার স্ত্রী হালিমা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফালু মিয়া ও তার ভাই বাবর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে বাবর আলীর ছেলে জাফর ও নাজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দা-শাবল নিয়ে ফালুর বাড়িতে হামলা চালায়। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফালু মিয়া ও অন্যদের গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফালু মিয়াকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বি ষয়টি নিশ্চিত করে বলেন, ফালু ও তার ভাই বাবর আলীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ থাকায় একাধিক মামলা চলছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ফালু মি য়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস/জুয়েল