জুয়েল রানা
মায়ের চেয়ে মধুর আর আপন কিছু নেই এ তল্লাটে । সন্তানেরা ধারালো চাকুর মত । তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। মা এমনই । যুগে যুগে মাকে নিয়ে রচিত হয়েছে অনেক গান। সেসব গানে মাকে নিয়ে থাকা বিভিন্ন রকম কথা শ্রোতাদের আপ্লুত করে । বারবার মাকে মনে করিয়ে দেয় । মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়িয়ে দেয় । মায়ের কোন পরিবর্তন নেই, পৃথিবীজুড়ে যেনো তাঁর এক শ্বাশত রুপ ।
শ্রোতানন্দিত গানগুলো সৃষ্টির পেছনের গল্প যেমন অতুলনীয় তেমনই হ্নদয়ঘনিষ্ঠ । সেই ‘মা’ নিয়ে রাসেল আসাদের কথায় কন্ঠ দিয়েছেন এসময়ে জনপ্রিয় সুরকার ও শিল্পী শাহীন এসবি ।

জানা যায়, মা শিরোনামে গানটি আগামীকাল শুক্রবার (৫ আগষ্ট) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে । গানটি দর্শকশ্রোতাদের মন জয় করবে বলেও আশা করছেন সংশ্লিষ্ট কলাকৌশিলরা । অসাধারণ এ গানে মা চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান, ছেলে চরিত্রে আবরাম ফারাবি ও শিশু শিল্পী মেহেরান রহমান । ভিটিওটির সিনেমাটোগ্রাফীতে রয়েছেন সোহান আহমেদ, ভিডিও এডিট ও কালার গ্রেডিংসহ কারিগরী সহযোগিতায় রয়েছেন এসএআর টেক । নাট্য নির্মাতা ও অভিনেতা সাজু মেহেদীর পরিচালনায় গানটির ভিডিও নির্মিত হয়েছে ।
গীতিকার রাসেল আসাদ বলেন, মা কেবলই মা । কত কষ্ট সহ্য করে ১০ মাস জঠরে বয়ে বেরিয়েছেন । ভূমিষ্ঠ হবার পর আরো কত কষ্ট সহ্য করেন তা ভাষায় ব্যক্ত করা সম্ভব না । আমার লেখা গানটি পৃথিবীর সকল মায়েদের সম্মানে । গানটি সকলের হ্নদয় ছুঁয়ে যাবে বলে আমি আশা রাখি ।

এ সময়ের তরুণদের আইকন জনপ্রিয় সুরকার ও শিল্পী শাহীন এসবি বলেন, বাস্তবতার নিরিখে গীতিকার রাসেল আসাদের মা গানটি । অত্যন্ত স্পর্শকাতর । সবটুকু আবেগ উজাড় করে দিয়ে তিনি এ গানটি লিখেছেন । কাজ করতে গিয়ে আমরা থমকে গিয়েছি বারংবার । আমার সবটুকু দরদ দিয়ে গানটি কন্ঠে তুলার চেষ্টা করেছি । সকল পর্যায়ের শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
পরিচালক সাজু মেহেদী বলেন, মা গানটি একটি অনবদ্য সৃষ্টি । আমরা সব সময় দর্শকদের প্রাধান্য দিয়ে থাকি । সেভাবেই আমরা কাজ করেছি । আমি সকল পর্যায়ের দর্শক শ্রোতাদের গানটি দেখার অনুরোধ করছি । শ্রোতাদের সাড়া পেলেই আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি ।
এসএস/রানা