সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে দাদা-নাতির মধ্যে ঝগড়ায় বিশা মিয়া(৭৫) নামের এক দাদার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতীমা বংকী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাতি রানা মিয়াকে(২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রানা ওই এলাকার আবু তাহেরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রানা একজন মাদকসেবী। এ নিয়ে পরিবারের মধ্যেই প্রায়ই ঝগড়া ও অশান্তি লেগেই থাকতো। নাতি মাদকসেবী হওয়ায় দাদা তাকে শাসন করতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে দাদা-নাতির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে ঘটনাস্থলে বিশা মিয়ার মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বিশা মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিক ধারণা করা হচ্ছে স্টোক করে সে মারা যেতে পারে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এসএস/জুয়েল