সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আনোয়ারা আক্তার(২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বাসারচালা গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী।
প্রতিবেশি শরিফুল ইসলাম বলেন, বাড়ির পাশে ঝোপঝাড় পরিষ্কার করতে যায়। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে স্পর্শ হয়ে ওই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাঁর মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরিফ-আনোয়ারা দম্পত্তির আফিয়া(৬) ও আছফিয়া(৩) বছরের দুটি শিশু রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএস/জুয়েল