নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় ভয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কের দুপাশ ফাঁকা হয়ে যায়। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দখলে চলে যায় রাস্তা। ছাত্রদের দুই পক্ষই রাস্তার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদি হাসান বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
এসএস/জুয়েল