সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে ইছাদিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ করা হয়।
ইছাদিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল্লাহ হেল কাফির সভাপতিত্বে বক্তব্য দেন ইছাদিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, ইছাদিঘী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোহাম্মদ আলী আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শতাধিক অভিভাবক মা উপস্থিত ছিলো।