সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে ছয় দোকান বিশিষ্ট পাকা ভবনের এক মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে । শনিবার মধ্যরাতে উপজেলার বেতুয়া গ্রামে লতিফ মার্কেটে এ ঘটনা ঘটে। দোকানের মালামাল ও ভবনসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মার্কেট মালিক ও ব্যবসায়ীর ।
উপজেলা ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি টিম । প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ।
দোকানদার মিন্টু মিয়া বলেন, আমার ও আমার বাবার জীবনের সব উপার্জনের টাকা দিয়ে শাড়ী কাপড়, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের মালামাল তুলেছিলাম । রাতের আধাঁরে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল ।
সখীপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার লাভলু তরফদার বলেন, দোকানের মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার মত ক্ষতি হয়েছে । ভবনের ক্ষয় ক্ষতির পরিমান বলতে পারছিনা । আমরা ধারনা করছি বিদ্যুৎ থেকেই আগুন লেগেছে ।
এসএস/জুয়েল