সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে আবাসিক মহিলা কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৩টায় কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
কলেজ গভনিং বডির সভাপতি সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয় সভাপতিত্ব করেন। নবীনবরণ উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মারুফা আক্তার পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবক সাধারণ সম্পাদক নাজমুল আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই-রাসেল, নবীন শিক্ষার্থী সানদিয়া অলংকার ও রুবায়েত নিশাত।
আগুনের পরশমনি গানটি দিয়ে উৎসব শুরু হয়। এরপর নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা শেষে কলেজের শিক্ষার্থী ও দেশবরেণ্য শিল্পীদের অংশ গ্রহণে সন্ধ্যায় নবীনবরণ উৎসব মিলন মেলায় পরিনত হয়।
এসএস/জুয়েল