সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বাঘেরবাড়ী গ্রামে সরকারি খাস জমির মাটি কাটার অপরাধে মোশারফ হোসাইন নামের এক ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মোশারফ কালিহাতী উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে।
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন- বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(১) ধারার অপরাধে ১৫(১) ধারার অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেকু ব্যবহারকারী মোশারফ হোসাইনকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসএস/জুয়েল