নিজস্ব প্রতিবেদক
সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার (১৯ ডিসেম্বর) উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদারকে সভাপতি এবং সখীপুর-বাসাইলের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শওকত শিকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অথিতির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এড.এবিএম রিয়াজুল কবীর কাওছার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর-বাসাইলের সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম, গোপালপুর-ভুয়াপুরের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মণি, ভালুকার সংসদ সদস্য কাজীম উদ্দিন ধনু, কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ, সখীপুর-বাসাইলের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ পৌর মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।
এসএস/জুয়েল