মো. আতাউর রাব্বী বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হিমেলের পরিবারের ঠিকানা ও ফোন নম্বর চাওয়া হয়েছে। কিন্তু সে ফোন নম্বর মনে নেই বলে জানান।
প্রসঙ্গত, গত শুক্রবার অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পদে বদলি নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে আটক হন তিনি। ওই দিনই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজা হয় তাঁর।
এর আগে গত শুক্রবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর আসার কথা বলে বের হন হিমেল। হিমেলের বাড়ি উপজেলার জামালহাটকুড়া গ্রামে। এরপর থেকেই তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ থাকে। পরিবারের লোকজন ও পরিচিতজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।
এ বিষয়ে গত শনিবার সন্ধ্যায় ঢাবি শিক্ষার্থী হিমেলের চাচাত ভাই মাহফুজ তালুকদার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এসএস/রানা