নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে অভিমান করে ঐন্দ্রিলা কর্মকার(১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
সোমবার ভোররাতে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কালিদাস রোডের পল্টনপাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঐন্দ্রিলা ওই এলাকার ডা:গোপাল কর্মকারের মেয়ে।
পুলিশ ও পারিবারিকসূত্রে জানা যায়,ঐন্দ্রিলা কর্মকার সখীপুর পি এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সাথে রাতের খাবার শেষ করে সে তার নিজ রুমে ঘুমাতে যায়।সো
সোমবার ভোররাতে নিহতের মা তার খোঁজ খবর নিতে রুমে গিয়ে ঐন্দ্রিলাকে গলায় গামছা বাধাঁ অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান আমার সংবাদকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস/জুয়েল