জুয়েল রানা
সেকফা (সেলফ এমপ্লয়মেন্ট এন্ড কনফিডেন্স অফ ফিফটিন আর্মস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরের ন্যায় এক বর্ণাট্য আয়োজনের মধ্যে দিয়ে এ সভার কার্যক্রম শুরু হয়।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল ইংলিশ ক্যাপসল একাডেমিতে সেকফার সভাপতি হাবিব উল্লাহ সরকার এ সভার উদ্ভোধন করেন।
মো. শাহীনুর ইসলাম ও মো. জিয়াউর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মো. মনিরুজ্জামান। পরে বিগত বছরের গৃহীত সিন্ধান্তের খসড়া প্রকাশ করা হয়। সেকফাকে তার লক্ষ্যে নিয়ে যেতে এর আর্থিক পরিকল্পনা ও কর্ম পরিকল্পনা এবং মিশন-ভিশন নিয়ে আলোচনা হয়।
এ সময় মো. আলী হায়াত আপন, মাজহারুল ইসলাম রায়হান, মো. আব্দুস সামাদ, রণ আহমেদ, জুয়েল রানা, মিজানুর রহমান রুবেল, মো. মনিরুজ্জামান, মুঞ্জুরুল হক আলোচনায় অংশ নেন।
আলোচনা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে মো. মনিরুজ্জামান প্রথম, হাবিব উল্লাহ সরকার দ্বিতীয় ও মো. আলী হায়াত আপন তৃতীয় পুরষ্কার লাভ করেন।
দুপুরের খাবারের পরে সকল সদস্য মিলে বিকেলে টাঙ্গাইলের বাসুলিয়া নৌকা ভ্রমণে একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেন। এ সময় সেকফার অন্যতম সদস্য মো. শাহীনুর ইসলামের দরদী কন্ঠে সন্ধ্যাটা আরো উপভোগ্য হয়ে উঠে। এ দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে সদস্যরা মন্তব্য করেন। আয়োজক কমিটিকে সকল সদস্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসএস/রানা