স্টাফ রিপোর্টার
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ মামুন হায়দার। অগ্রণী সাংবাদিক হিসেবে মামুন হায়দারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সাংবাদিকের জন্ম ১৯৮১ খ্রিষ্টাব্দে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামে। বর্তমানে সখীপুর থেকে প্রকাশিত ‘সখীপুরবার্তা’ পত্রিকার উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পত্রিকাটি গোটা টাঙ্গাইল জেলায় বেশ পাঠক নন্দিত হয়েছে। ৫ বছর ধরে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকায় তিনি সম্পাদকীয় লেখাসহ অন্যান্য বিভাগও সম্পাদনা করেন। এছাড়াও ওই পত্রিকায় সাংবাদিক মামুন হায়দারের প্রতি সংখ্যাতেই থাকছে বিশেষ এক্সক্লুসিভ লেখা কিংবা নিবন্ধন। যা পাঠকপ্রিয়তা পেয়েছে দারুণ। প্রকাশকালের ৫ বছর ধরেই সাংবাদিক মামুন হায়দারকে ‘সখীপুরবার্তা’ পরিবার সেরা রিপোর্টার হিসেবে পুরস্কৃত করছে। যা তার সাংবাদিকতার গতিকে আরও বেগবান করতে সহায়গ ভূমিকা রাখছে। সাংবাদিক মামুন হায়দারের মুখোমুখি হয়েছে আমাদের স্টাফরিপোর্টার। জানবো সাংবাদিক মামুন হায়দারের মুখ থেকেই বিস্তারিত।
স্টাফরিপোর্টার: আচ্ছা বলুন আপনার সাংবাদিকতার বিষয়ে-
মামুন হায়দার: জি অবশ্যই বলবো, ১৯৯২ সাল থেকে আমি লেখালেখি শুরু করি। সে সময়ে হাতে লেখে ঢাকার কাগজগুলোতে ডাকযোগে নিউজ পাঠানো হতো। কয়েকদিন পর ওই নিউজ ছাপার অক্ষরে প্রকাশিত হতো। ই-মেইলসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম ছিল না বললেই চলে। ২০০০ সালের দিকে আমাদের উপজেলাতে ফ্যাক্সে নিউজ পাঠানোর সুযোগ সৃষ্টি হলে কিছুটা সাংবাদিকতার যোগাযোগ সহজ হতে শুরু করে। এখন তো ভার্চুয়ালি যুগে অনেক সহজ হয়েছে নিউজ আদান-প্রদান। ভার্চুয়ালি ভাবেই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কোনো পত্রপত্রিকা পড়া যায়।
স্টাফরিপোর্টার: আচ্ছা বলবেন কি আপনি কতগুলো গণমাধ্যমে কাজ করেছেন-
মামুন হায়দার: ১৯৯৮ সালে ঢাকার কাগজ দৈনিক ভোরের কাগজে স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করি। ওই কাগজে তিন বছর কাজ করার পর ঢাকার দৈনিক মানবজমিনে সখীপুর প্রতিনিধি হিসেবে কাজ করি। এর পর ২০০২ সাল থেকে বাংলাদেশের প্রাচীনতম ও মহান মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসেবে খ্যাত দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করা। এখন অবধি ওই কাগজেই কর্মরত আছি। এবং অত্যন্ত সুনামের সঙ্গেই আছি। এছাড়াও বাংলাদেশের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক ‘দি নিউনেশন’ পত্রিকায় সখীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। অন্যদিকে, টাঙ্গাইল থেকে প্রকাশিত জেলার শীর্ষস্থানীয় সাপ্তাহিক ‘পূর্বাকাশ’ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে কাজ করছি। এখানে উল্লেখ্য যে সাপ্তাহিক ‘পূর্বাকাশ’ পত্রিকা পরিবার বিশেষ প্রতিনিধি’র কাজের স্বীকৃতি স্বরূপ টানা তৃতীয়বার ‘বর্ষসেরা’ সাংবাদিক হিসেবে পুরস্কার দিয়েছে।
স্টাফরিপোর্টার: বলবেন কি সাংবাদিকতা করতে কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কী?
মামুন হায়দার: স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা কিংবা অনুসন্ধানী সাংবাদিকতা যাই বলি না কেনো; এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা অবশ্যই আছে। দেখুন কোনো কাজই কিন্তু সহজ না। দেশে তথ্য অধিকার আইন আছে। আবার এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো আইনও আছে। ২০০৯ সালে দেশে তথ্য অধিকার আইন করা হয়েছে। তথ্য উন্মুক্ত করার ক্ষেত্রে এটি একটি প্রগতিশীল আইন। মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এটি একটি বড় ধরনের উন্নয়ন। ভালো সাংবাদিকতা দিয়েই আস্থা অর্জন করতে হবে।
স্টাফরিপোর্টার: ভালো সাংবাদিকতা, খারাপ সাংবাদিকতা বিষযে কিছু বলুন-
মামুন হায়দার: সাংবাদিকতা যেমন সত্য উন্মোচন করে, তেমনি অসৎ উদ্দেশ্য বাস্তবায়নেও সাংবাদিকদের ব্যবহার করা হয়। এমন কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাও আছে; যা বিশ্বের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং গণমাধ্যমকর্মীরা তা জানে। এর উল্লেখ্য যোগ্য হচ্ছে- ওয়াটারগেট কেলেংকারি। সাংবাদিকতার ইতিহাসে এটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওয়াশিংটনের ওয়াটারগেট কমপ্লেক্সে ডেমোক্রেটদের সদরদপ্তরে আড়ি পাতার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে সেই ঘটনা আড়ালের চেষ্টা করেছিল প্রেসিডেন্ট নিক্সনের প্রশাসন। ওয়াশিংটন পোস্টের দুই সাংবাদিক বব উডওয়ার্ড ও কার্ল ব্যার্নস্টাইনের রিপোর্টিংয়ের কারণে কংগ্রেস ঘটনাটি তদন্ত করেছিল। পরে নিক্সন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
স্টাফরিপোর্টার: আপনাকে ধন্যবাদ।
মামুন হায়দার: আপনাকেও ধন্যবাদ।
এসএস/জুয়েল