নিজস্ব প্রতিবেদক
“বেশি বেশি মাছ চাষ করি
বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সখীপুর উপজেলায় আজ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
গত রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “মৎস্যখাতে বর্তমান সরকারের অগ্রগতি” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিয়ন্তা বর্মণ, সখীপুর পি এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানসহ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।
এসএস/জুয়েল