নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়ার) সৌজন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৯ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান, (আরএমও) নাজমুল হাসান খান মাসুদের হাতে মাস্ক ও স্যানিটাইজার হস্তান্তর করেন ফারিয়ার সভাপতি মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সখীপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ফারিয়ার সাধারণ সম্পাদক মো. হাবীবুল্লাহ ইতিহাস, যুগ্ম সম্পাদক আ. জলিল, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, সরকারি মুজিব কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও ফারিয়ার সদস্য আব্দুল হামিদ, সাংবাদিক সিরাজুস সালেহীন সিফাতসহ প্রমুখ ।
ফারিয়ার সভাপতি মো. জাকির হোসেন বলেন, আমরা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন সখীপুর উপজেলা শাখার সৌজন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় হাজার মাস্ক ও দুইশত স্যানিটাইজার বিতরণ করেছি। সংগঠনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
এসএস/জুয়েল