নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরের উপজেলার ইউনিয়ন পর্যায়ের গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়। শনিবার (৭ আগষ্ট) কালিয়া ইউনিয়নের মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গণটিকা কার্যক্রম কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সাংসদ এ্যাড.জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গণ টিকার উদ্বোধন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুস ছোবহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, সাংবাদিক ও কলামিষ্ট ড.হারুন রশীদ, ওসি একে সাইদুল ভূইয়া, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, একেএম আতিকুর রহমান, আমিনুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম খান, শাহাদত শাহজাহান, এমএ ছবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে যাদবপুর-বেড়বাড়ী কমিউনিটি ক্লিনিক সেন্টারে স্থানীয় সাংসদ গণটিকার উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুস ছোবহান বলেন, মাননীয় এমপি মহোদয় গণ টিকার শুভ উদ্বোধন করেছেন। উদ্বোধনী দিনে সুষ্ঠু ও সুন্দরভাবে ৬টি ইউনিয়নের ৬টি কেন্দ্রে ৩ হাজার ৬০০টিকা গণ হারে দেওয়া হবে।