নিজস্ব প্রতিবেদক
চলমান লকডাউনে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সখীপুরের বিভিন্ন জায়গায় টহলে রয়েছেন উপজেলা প্রশাসন।
বিধিনিষেধ অমান্য করায় আজ শনিবার (৩১ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা। দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় অপ্রয়োজনে ঘুরাঘুরি করা, নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা সহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে ৬টি মামলায় ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার জনসাধারণদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এসএস/জুয়েল