নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের ঘাটাইলে সোশ্যাল এইড বাংলাদেশ (সাব) সংগঠনের পক্ষ হতে সিদরাতুল মুনতাহার হাতে মানবিক উপহার সাড়ে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে উপজেলার শহর গোপিনপুর গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া (মিঠু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক তুলে দেন।
সংগঠন সূত্রে জানা যায়, শহর গোপিনপুর ফাজিল (ডিগ্রী) মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মো. মোশাররফ হোসেন কয়েক মাস আগে ইন্তেকাল করেন। পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারের অন্ধকার নেমে আসে।
এমন অবস্থায় তার একমাত্র ৬ মাস বয়সী শিশুকন্যা সিদরাতুল মুনতাহার নিরাপদে বেড়ে উঠার দায়িত্ব নেন সাব সংগঠন। সংগঠনের সদস্যদের নিরলস পরিশ্রমে এবং সকলের সার্বিক সহযোগিতায় একটি ফান্ড গঠন করা হয়। ফান্ডের সাড়ে পাঁচ লক্ষ টাকার চেক আজ তুলে দেওয়া হয়েছে।
এসময় সংগঠনের সহ-সভাপতি আতাউল গণি ওসমানি, যুগ্ম সম্পাদক প্রভাষক বাহাদুর কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মেম্বার, ইউপি সদস্য আবুল কাশেম, শফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর রশিদ (সমাজসেবা অফিসার), শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী আল- আমিন ফিরোজ, ঢাবি শিক্ষার্থী রাশেদুজ্জামান রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
সোশ্যাল এইড বাংলাদেশ (সাব) এর নব নির্বাচিত সভাপতি ডাঃ সাঈদ আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি সংগঠনের এ রকম মহতী উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন, সমাজের দুস্থ্যদের পাশে সবসময় থাকা প্রয়োজন। তিনিও তার সাধ্যমত অসহায়দের পাশের থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএস/জুয়েল