নিজস্ব প্রতিবেদক
ডুসামথিং ফাউন্ডেশনের এর পক্ষ থেকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকালে সংগঠনের পক্ষ থেকে ইশতিয়াক আহমেদ সুমন ও শাহরিয়ার হাসান আসিফ অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএসও) ডাঃ আব্দুস সোবহান কাছে হস্তান্তর করেন। এ সময় (আরএমও) ডাঃ নাজমুল হাসান মাসুদ খান ও জুনিয়র কনসালট্যান্ট ডাঃ শাহীনুর আলম, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মো. ফজল তালুকদার, কাউন্সিলর বাসেদ সিকদার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মো. লিটন আহমেদ।
এসএস/জুয়েল