নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় পুকুর থেকে হাত-পা বাঁধা কুদ্দুছ হোসেন (৫২) নামে মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছ পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার চকচাঁপাই গ্রামের মেসার্স সীমানা বিক্স নামের এক ইট ভাটার পাশ্বের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কুদ্দুস হোসেন সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের শিমবাচা গ্রামের মৃত মজিবর মন্ডলের ছেলে ।
পরিবার সূত্রে জানা যায়, স্হানীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন কুদ্দুস হোসেন। ধারণা করা হচ্ছে দুর্বওরা তাঁকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে রেখেছে।
শৈলগাছী ইউনিয়নের চেয়ারম্যান জানান, সোমবার বিকেলে পাশেই শৈলগাছী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কুদ্দুস হোসেন এরপর আর বাড়িতে ফেরেননি । স্বজনরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে মঙ্গলবার সকালে হাত- পা বাঁধা অবস্থায় কুদ্দুসের মরদেহটি পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। স্হানীয় জনগণ মরদেহটি পুকুর থেকে তুলে পুলিশে খবর দেয়। পরে নওগাঁ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহত ওই ব্যাক্তির মরদেহটির পিছনে হাত বাধা অবস্থায় পাওয়া যায়। এছাড়া তার ডান চোখের পাশে ধারালো কোনও অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বওরা তাকে মেরে হাত-পা বেঁধে মরদেহটি পুকুরে ফেলে দেয়। মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এসএস/জুয়েল