সানস্টার নিউজ ডেক্স
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৬ হাজার ৬৩৯ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন নমুনা পরীক্ষ করা হয়ে ৪৪ হাজার ৬৭ জন। এতে শনাক্ত হয় ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।
সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এসএস/জুয়েল