নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের মটরবাইক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন সড়কে কঠোর লকডাউন বাস্তবায়ন ও মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে এ মহড়া হয়। সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাইদুল হক ভূঁইয়ার দিক নির্দেশনায়, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে থানায় কর্মরত অফিসার সমন্বয়ে সখীপুর থানাধীন বিভিন্ন এলাকায় মটরবাইক মহড়ার মাধ্যমে সকলকে করোনা মহামারীর বিষয়ে এবং কঠোর লকডাউন বাস্তবায়নে সতর্ক করা হয়।
সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন,“সরকারী বিধি-নিষেধ অনুযায়ী কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে এ মোটরবাইক মহড়া দেওয়া হয়। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। মহামারী করোনামুক্ত সখীপুর গড়ে তুলি।
এসএস/রানা