সানস্টার নিউজ ডেক্স
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা। রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়টি নিশ্চিত করেন।
করোনাভাইরাসের কারণে গত ঈদের মতো এবারও ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদে নামাজ আদায় করতে হবে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন, সবাইকে বাসা থেকে অজু করে মাস্ক পরে মসজিদে যেতে হবে। কাতারে দাঁড়াতে হবে শারীরিক দূরত্ব বজায় রেখে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। এসব স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে।
এসএস/জুয়েল