নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নকলা উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি এ্যাম্বুলেন্স উপহার পাঠিয়েছেন।
আজ শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন শেরপুর সিভিল সার্জন ডা. এ.কে.এম আনোয়ারুর রউফ।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা বলেন, করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখেই জনসমাগম এড়াতে উদ্বোধনের সময় জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ছাড়া উল্লেখযোগ্য কাউকে দাওয়াত দেওয়া হয়নি। তবে উপজেলার রাজনৈতিক ও প্রশাসনিক উর্ধ্বতন কর্তৃপক্ষরা পর্যায়ক্রমে এ্যাম্বুলেন্সটি দেখতে এসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী-এঁর জন্য দোয়া ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসএস/জুয়েল