নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঝিনিয়াচালা এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রাক্টরের নীচে চাপা পড়ে মো. সোহেল (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর ওই গ্রামের বাসিন্দা মো. জোবের আলীর ছেলে।
স্হানীয় এলাকাবাসী ও ওই কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়, আবাদি জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় হঠাৎ ট্রাক্টরটি উল্টে যায় এবং কিশোর সোহেল ওই সময় ট্রাক্টরটির নীচে পড়ে যায়। ট্রাক্টরের নীচে চাপা পড়ে থাকতে দেখে এলাকাবাসী সখীপুর থানা পুলিশকে খবর দেয়। সখীপুর থানা পুলিশ জানিয়েছে এ বিষয়ে সখীপুর থানায় কেউ কোন মামলা বা অভিযোগ করেনি। নিহত কিশোর সোহেলের অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। গ্রামের জনসাধারণের কিশোর সোহেলের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছেন।
এসএস/জুয়েল