মিজানুর রহমান
যখন কিছুই ভালো লাগে না তখন কী করা যায়?
আসুন জেনে নেয়া যাক কার্যকরি টিপস
১. খুব মনোযোগ দিয়ে ধর্মগ্রন্থ (আল কোরআন, গীতা, বাইবেল) বুঝে বুঝে পড়ুন পাঁচ মিনিট ধরে তিনবার মোট পনেরো মিনিট।
২. দৌড়ান। মিনিট পাঁচ একটানা দৌড়ান। বিশ্রাম নিন। একটু ভালো লাগতে পারে।
৩. এক লিটারের একটি পানির বোতল নিন। তিন মিনিটের মধ্যে শেষ করুন। এবারও একটু ভালো লাগতে পারে।
৪. মোবাইল ল্যাপটপ টিভি সব বন্ধ করে একটা লম্বা ঘুমের প্রস্তুতি নিন। মাঝে মধ্যে ব্রেইন এর তার গুলো ছিঁড়ে যায়। ঘুমের মধ্যে সেসব জোড়া লেগে যাবে। ঘুম থেকে উঠার পর দেখবেন আগের ভালো না লাগা টা আর নেই।
৫. নামাজ আদায় অথবা আপনার নিজস্ব ধর্মীয় প্রার্থনা নিয়মিত করুন। এই ব্যাপারটা সত্যিই অনেক কাজে দিবে।
৬. কোনো প্রিয় বন্ধুকে কল করুন। গল্প শুরু করুন কিছু একটা নিয়ে। এই ব্যাপারটা বেশ কার্যকরী।
৭. আপনার আশেপাশে থাকা গাছের যত্ন নিন। মন ভালো হয়ে যাবে আশা করি।
৮. আমাদের ফোনে অথবা ল্যাপটপে কিছু না কিছু অপ্রয়োজনীয় ফোল্ডার থেকে। দেখে দেখে সেগুলো ডিলিট করে দিন।খারাপ লাগাটা ভুলে যেতে থাকবেন।
৯.কাছের কোনো বন্ধুকে কল করে গালাগালি করুন। অবশ্যই অমন বন্ধু থাকা চাই বিনা কারণে চাইলেই আপনি সব বন্ধুকে গালাগালি করতে পারবেন না।
১০.নদীর ধারে গিয়ে একা একা বাতাস খান এবং নিজের সঙ্গে কথা বলুন। এই বিষয়টা অনেক বেশি প্রয়োজনীয়।
লেখকঃ শিক্ষক, টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ
এসএস/জুয়েল