সানস্টার নিউজ ডেক্স
দেশব্যাপী কঠোর লকডাউন পালিত হচ্ছে। লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে দেখলেই জরিমানা করা হচ্ছে। এ পরিস্থিতিতে বোরকা ও পায়ে মোজা পরে গাবতলী দিয়ে হেঁটে রাজধানীতে ঢোকার চেষ্টা করেছিলেন এক তরুণ। ডিউটিরত পুলিশ তাকে ধরে ফেলে।পুলিশের সন্দেহ হলে ওই তরুণকে থামিয়ে তল্লাশি চালায়। পরে ওই তরুণ নিজেকে মাদরাসা শিক্ষার্থী বলে দাবি করেছেন।
এ বিষয়ে পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান গণমাধ্যমকে বলেন, বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলী চেকপোস্ট পার হচ্ছিলেন। আমাদের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি বোরকা পরা কোন মেয়ে নয়, সে আসলে ছেলে। তবে কী কারণে তিনি এই ছদ্মবেশ ধরেছেন এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এসএস/রানা