টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার (৮ জুলাই) করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়। আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, গত ২৪ ঘন্টায় ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ। এই সময়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৬ জনের।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘হাসপাতালে করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ১৩৪ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা ইউনিটে ৮১ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৫৩ জন।
এসএস/রানা