জুয়েল রানা
করোনাভাইরাস সংক্রম প্রতিরোধে টাঙ্গাইলের সখীপুরে চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহীনি।
মঙ্গলবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৌরশহর ও বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, করোনাভাইরাস ব্যাপকহারে বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য সারাদেশ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলার দায়ে ইউএনও ও এসিল্যান্ড পৃথক মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে ৯টি মামলায় ২ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
এসএস/শাহজালাল