সানস্টার নিউজ ডেক্স
দেশের নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে অর্ধেকই গ্রামের বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। একইসঙ্গে শিগগিরই গণটিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হবে বলে জানান তিনি।
সোমবার (৫ জুলাই) বেলা ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকের এসব তথ্য জানান মহাপরিচালক।
তিনি বলেন, আমরা গতকাল রোববার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার বেশি কথা বলেছি। তাঁরা বলেছেন, রোগীর অধিকাংশের বেশি গ্রামের। রোগীরা হাসপাতালে আসছেন রোগে আক্রান্ত হওয়ার বেশ পরে, যখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে পড়ছে।
তিনি বলেন, শিগগিরই গণটিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হবে। তবে এখন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হবে।
এসএস/রানা