সানস্টার নিউজ ডেক্স
আফরান নিশো ও তানজিন তিশা এ সময়ের নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী। অভিনয়ের প্রয়োজনে তাদের মধ্যে এক ধরনের বন্ধত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এর বাইরেও নিশোর প্রেমে মশগুল তানজিন তিশা। নিশো এখন কবিতা লিখছেন। তার কবিতার বড় একজন ভক্ত তানজিন তিশা। তিশার সঙ্গে শেষপর্যন্ত নিশোর সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে রয়েছে ধূম্রজাল।
নাটকে অভিনয়ের প্রয়োজনে নিশো কবি হয়েছেন। আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটির নাম ‘এক মুঠো প্রেম’। ফাহিম হাসান ও জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন একে আজাদ আদর, ফারিয়া শাহরিন, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, জামশেদ শামীম, তানজিম হাসান অনিক, মাসুম বাশার, খালেকুজ্জামান প্রমুখ।
নাটকটি আগামী ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির নিজস্ব চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।
এসএস/রানা