সানস্টার নিউজ ডেক্স
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৫ হাজার ২২৯ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন নমুনা পরীক্ষ করা হয়ে ৩৪ হাজার ২জন। এতে শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জন। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২৯.৩০ শতাংশ।
সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এসএস/রানা