নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘন্টায় সোমবার (৫ জুলাই) টাঙ্গাইলে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে ৫জন ও উপসর্গ নিয়ে ২জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৫৮১ টি নমুনা পরীক্ষার রির্পোটে ২২৭ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ৭ ভাগ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮হাজার ৬৩১ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৮৪১ জন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১৩০ জন। জেলার হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন রয়েছে ৮১ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএস/রানা