নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুর দিনব্যাপী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। সাত দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে ২৫ হাজার ৪’শ টাকা জরিমানা করে।

রোববার (৪ জুলাই) উপজেলায় লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডবিধির ২৬৯ ধারায় মোট ১৩ টি মামলায় ৫ হাজার ৪’শ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথক দুটি অভিযানে এ অর্দথন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী মুঠোফোনে বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লোকজন মাঠে রয়েছে। জনসাধারণকে সুরক্ষিত রাখতে আমাদের প্রচেষ্টা চলছে।
এসএস/জুয়েল