সানস্টার নিউজ ডেক্স
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৪ হাজার ৯১২ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হলো।বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৩ হাজার ৭৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।
শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এসএস/রানা