নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে কঠোর লকডাউন বিধিনিষেধ না মানায় ১৭টি মামলায় মোট ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৌরশহর ও বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাস প্রভাব বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারাদেশ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এই নির্দেশনা অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ব্যবসায়ী, পথচারী ও গাড়ির চালকে এ জরিমানা করা হয়।
এ সময় সখীপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
এসএস/জুয়েল